MP Jagadish Basunia বাড়ি ফিরতেই তুমুল বিক্ষোভ, অগ্নি সংযোগ তৃণমূল কার্যালয়ে ও

Spread the love

রোজদিন ডেস্ক: কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়ার বাড়ি ফেরা নিয়ে ফের উত্তাল হোল সিতাই। সাবেক তৃণমূলের সাংসদ জগদীশ বসুনিয়া এন সি পি আই দলে যোগ দিলেও স্থানীয় বিজেপি কর্মী সমর্থক দের প্রবল রোষের মুখে পড়েছেন। মুখ্যমন্ত্রী র কাছে দরবার করে, পুলিশি নিরাপত্তা নিয়েও তিনি নিজের বাড়ি থাকতে পারছেন না। রবিবার তিনি সিতাই এর বাড়ি যেতেই প্রবল জনরোষ আছড়ে পড়ে। তাঁর বাড়ির কাছে তৃণমূল কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। স্থানীয় মানুষের একাংশের অভিযোগ, সাংসদ ক্ষমতালোভী। যখন যে দল ক্ষমতায় আসে, তিনি তাদের সঙ্গে থাকেন। এলাকার জন প্রতিনিধি হিসাবে কোন অবদান নেই। তৃণমূল আমলে উনি শুধু টাকা লুট করেছেন। তাঁর স্ত্রী সঙ্গীতা রায় সিতাই এর তৃণমূল বিধায়ক। যোগ দিয়েছেন ঋতব্রত শিবিরে। যদিও দম্পতির প্রতি প্রচন্ড ক্ষুব্ধ স্থানীয় মানুষ। এবার ও তাঁরা সিতাই এর বাড়ি থাকতে পারবেন কিনা রাজনৈতিক মহলে সংশয় আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*