রোজদিন ডেস্ক: দিল্লিতে ব্রিকস সম্মেলন চলাকালীন তা উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে ঝাড়খন্ডের দেওঘর থেকে এক যুবক কে পুলিশ গ্রেফতার করেছে। ই মেলে তিনি ব্রিকস সম্মেলনে বিস্ফোরণ ও গুজরাটের গান্ধীনগরে সচিবালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। শনিবার রাতে গুলশন কুমার সিংহ কে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাঁকে ট্রানজিট রিমান্ডে গুজরাটে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন ভাবে প্রযুক্তি ব্যবহার করে তাঁর খোঁজ পায় পুলিশ। আদতে বিহারের জামুই এর বাসিন্দা তিনি। একাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্র প্রধান দের আগমন উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয় দিল্লিতে। এর মাঝে হুমকি মেল আসায় তা গুরুত্ব দিয়ে দেখে পুলিশ প্রশাসন। এই মেল গুলশন কুমার সিং একাই করেছিলেন, নাকি আরও কেউ এর সঙ্গে ছিল, কেন ই বা এই রকম গুরুত্বপূর্ণ সম্নেলন চলাকালীন হুমকি দেওয়া হোল, এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

Be the first to comment