After 5 years,তদন্তের জন্য বিজেপি কর্মীর দেহাবশেষ সমাধি থেকে তোলা হোল

Spread the love

রোজদিন ডেস্ক: মৃত্যুর পাঁচ বছর পর সন্দেশখালিতে বিজেপি কর্মী আস্তিক দাসের দেহাবশেষ মাটি খুঁড়ে বার করা হোল। পরিবারের দাবি মেনে তা ময়না তদন্ত ও ফরেনসিক পরীক্ষা র জন্য পাঠানো হয়েছে।
তিনি ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার বলি হয়েছিলেন বলে পরিবারের অভিযোগ।। প্রাক্তন শাসক দলের আক্রমণে গুরুতর আহত হলেও তাঁকে হাসপাতালে নিয়ে যেতে দেওয়া হয় নি বলে পরিবারের অভিযোগ। মৃত আস্তিক দাসের পুত্র সুব্রত দাস ওই আমলে পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করেন। বলেন, ভয় দেখিয়ে বাবার মরদেহ সমাধি দিতে বাধ্য করা হয় তাঁদের। পুলিশে কোন অভিযোগ, ময়না তদন্ত, সুচিকিৎসা, কিছুই করতে দেওয়া হয় নি।
রাজ্যে পালাবদলের পর নতুন করে লিখিত অভিযোগ করেন তাঁরা। রবিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঝনঝনিয়ার মাটি খুঁড়ে তাঁর দেহাবশেষ তোলা হয়। তাঁর পুত্র রা বাবার হত্যার বিচার চান। প্রয়োজনে সি বি আই তদন্তের দাবি জানাবেন।
এই হত্যায় দোষী দের উপযুক্ত শাস্তির দাবি জানান তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*