রোজদিন ডেস্ক : শারদোৎসব নয়, লিখতে হবে দুর্গাপুজো। আসন্ন পুজোয় এই ফতোয়া জারি করেে রাজ্য সরকার। আর এই ফতোয়া জারি হতেই নিজের এলাকায় টাঙানো শারদোৎসব লেখা ব্যানার খোলাতে আসরে নেমে পড়লেন বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী। টিটাগড় এলাকায় শারদোৎসব লেখা ব্যানার সরানোর হুকুম দিয়েছেন তিনি। যা নিয়ে ক্ষুব্ধ পুজোকমিটিগুলি। রবিবার টিটাগড়ের বিভিন্ন জায়গায় শারদোৎসব লেখা ব্যানার ও ফেস্টুন খুলে দেয় বিজেপি কর্মীরা। দাঁড়িয়ে থেকে ব্যানার খোলান বিজেপির এক মণ্ডল সভাপতি। খড়দহের পিকে বিশ্বাস রোডে এক মেলার বিজ্ঞাপনের সাইনবোর্ডে শারদীয়া লেখা ছিল৷ সেই ব্যানারও খুলে ফেলা হয় বলে অভিযোগ। বাংলায় এসে বাগেশ্বর বাবার দুর্গাপুজোয় আমিষ খাওয়া মন্তব্যে নিয়ে ঝড় বয়ে গিয়েছে। তাঁর ছবি পুড়িয়ে গ্রেফতারও হয়েছেন এক কংগ্রেস কর্মী। এসবের মাঝে মুখ্যমন্ত্রীর শারদোৎসব না লেখার ফতোয়া ঘিরে নতুন করে বিতর্ক শুরু হল। বারাকপুরের বিধায়ক কৌস্তুভ বাগচী নির্দেশ দিয়েছেন, তাঁর বিধানসভা কেন্দ্রে যেন কোনও ব্যানার, ফেস্টুনে শারদোৎসব লেখা না থাকে। থাকলে অবিলম্বে তা বদলে দুর্গাপুজো করতে হবে।

Be the first to comment