রোজদিন ডেস্ক: আগের সরকারের আমল থেকে বেতন পাচ্ছেন না তাঁরা। সরকারি দফতরে কাজ করে ও মেলে না কোন সরকারি সুযোগ সুবিধাও।। তাঁরা বিভিন্ন দফতরের জল বাহক, সাফাই কর্মী, গাল ভরা নাম কর্মবন্ধু! রাজ্যে নতুন সরকার এলেও মেলেনি বকেয়া বেতন।
যেখানে তাঁরা কাজ করেন,সেখানে চতুর্থ শ্রেণির কর্মী হিসাবে নিয়োগ, বকেয়া বেতন ইত্যাদির দাবিতে সম্প্রতি কর্মবন্ধুদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বিশিষ্ট শ্রমিক নেতা এ আই ইউ টি ইউ সি র রাজ্য সম্পাদক অশোক দাস, নিখিল বেরা, প্রভাত পন্ডিত, সমরেন্দ্র নাথ মাজি প্রমুখ তাঁদের দাবি গুলির সমর্থনে বক্তব্য রাখেন। পরে তাঁদের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন সচিবের দফতরে পৃথকভাবে দাবিপত্র পেশ করেন।

Be the first to comment