রোজদিন ডেস্ক, কলকাতা:- আশঙ্কাই সত্যি, ভারত-পাক যুদ্ধ জিগিরে স্থগিত আইপিএল। কবে, কীভাবে টুর্নামেন্টের বাকি অংশের আয়োজন হবে, বা আদৌ হবে কিনা, সেটা নিয়ে অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করছে বোর্ড। সব পক্ষের সঙ্গে আলোচনার পরই সরকারিভাবে সিদ্ধান্ত ঘোষণা করা হবে। আসলে যুদ্ধ পরিস্থিতি ক্রিকেটার ও সমর্থকদের নিরাপত্তার কথা ভেবে মেগা টুর্নামেন্ট চালানো ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াচ্ছিল।
সূত্রের খবর, বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে ত্রস্ত বিদেশি তারকারা। পাঞ্জাব কিংসের দুই ক্রিকেটার মার্কাস স্টয়নিস এবং জস ইংলিশ উদ্বেগ প্রকাশ করে বাড়ি ফেরার ইচ্ছাও জানিয়েছেন। যুদ্ধের আবহে ক্রিকেটারদের নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কীভাবে ক্রিকেটারদের বাড়ি ফেরানো যায়, তারও ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে বলে খবর। আইপিএলের বাদবাকি অংশ কবে কীভাবে আয়োজন করা হবে, বা আদৌ হবে কিনা সেসব স্পষ্ট করা হবে সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পর। আপাতত বোর্ড সব পক্ষের সঙ্গে আলোচনা করছে।

Be the first to comment