করাচি-POK-তে সকালেও বড় অপারেশন! ভারতীয় ৩ সেনা বাহিনীর কড়া জবাব..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টাও চালাচ্ছে পাকিস্তান। সাম্বা সেক্টরে গভীর রাতে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করছিল ১২ পাক জঙ্গি। সতর্ক রয়েছে বিএসএফ। তাদের গুলিতে খতম হয়েছে ৭ জইশ জঙ্গি।
কাল রাতের পর সকালেও করাচি-POK-তে বড় অপারেশন চালাচ্ছে ভারত। করাচি বন্দরে অপারেশন চালিয়ে যাচ্ছে ভারতীয় নৌ সেনা। করাচির কাছেই ভারতের যুদ্ধজাহাজ INS বিক্রান্ত। সেখান থেকে ভয়ঙ্কর ভাবে প্রত্যাঘাত করা হচ্ছে পাক শহরে। করাচি একেবারে তছনছ হয়ে গিয়েছে ভারতীয় সেনার প্রত্যাঘাতে।

ভারতীয় সেনার তরফে ট্যুইট করে বলা হয়েছে, পাকিস্তানের হামলার রাতভর জবাব দিয়েছে ভারতের তিন বাহিনী। স্থলবাহিনী, নৌসেনা, বায়ুসেনার একযোগে অপারেশন চালিয়েছে পাকিস্তানের বিভিন্ন শহরে।
আগামী ১২ মে পর্যন্ত আরব সাগরে যুদ্ধ অনুশীলন করবে নৌ সেনা। ১৩ মে পর্যন্ত আরব সাগরে অনুশীলন করার কথা পাক নৌসেনার।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে লাগাতার বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে গতকাল রাতে। লাহৌর, করাচি, রাওয়ালপিণ্ডি সমেত পাকিস্তানের ১৬টি শহরকে কার্যত গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনার প্রত্যাঘাত। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সর্বত্রই। ভারতের আকাশে যুদ্ধবিমান, ড্রোন নিয়ে ঢুকে পড়া, নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্রমাগত গোলাগুলির কড়া জবাব দিয়েছে সেনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*