মৌসুমীর রান্নাঘর- ঠাকুরবাড়ির স্পেশাল রান্না ‘পটলের রোস্ট’

Spread the love

মৌসুমী রায় সরকার – (বিভাগীয় প্রধান) 

আজকের রন্ধনশিল্পী – শর্মিলা মজুমদার 

আজকের রেসিপি – ঠাকুরবাড়ির স্পেশাল রান্না ‘পটলের রোস্ট’

আজকের রেসিপি পটলের রোস্ট উপকরণ ও পদ্ধতি নিচে দেওয়া হল :- 

পটলের রোস্ট :- 

ঠাকুরবাড়ির একটা বিখ্যাত রান্না ‘ ‘পটলের রোস্ট’। এই রান্নাটির যেমন সুন্দর স্বাদ তেমন সুন্দর গন্ধ। বোঝাই যায় রান্না নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ফল এটি। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরও খুব খাদ্য রসিক মানুষ ছিলেন। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সব সময় সমৃদ্ধ ছিল সুস্বাদু রান্নায় এবং ভরপুর বাঙালিয়ানায়। আসুন দেখে নেওয়া যাক রান্নাটির উপকরণ এবং প্রণালী।

উপকরণ :

৫০০ গ্রাম পটল
২ টা পেঁয়াজ
৬-৭ টা কাঁচা লঙ্কা
১ চা চামচ তেঁতুলের কাথ
১ চা চামচ নুন
১/২ চা চামচ চিনি
১ চা চামচ শুকনো লঙ্কাগুঁড়ো
১ টুকরো আদা
৪-৫ চা চামচ সর্ষের তেল
পরিমাণ মতো জল

প্রণালী :- 

প্রথমেই পটলের খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তারপর দুই মুখ কেটে নিয়ে একটু চিরে নিতে হবে। এদিকে পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে নিতে হবে। সাথে সাথে আদা আর কাঁচা লঙ্কা ও বেটে রাখতে হবে। একটা পাত্রে সরষের তেল গরম করে তার উপর অর্ধেক পেঁয়াজ কুচি দিতে হবে। পটলগুলো এর উপরে সাজিয়ে রেখে তার উপর বাকি অর্ধেক পেঁয়াজ দিতে হবে। পটল এবং পেঁয়াজ ভাজা হলে তার মধ্যে মেশাতে হবে চিনি নুন আর বাকি মসলা গুলো। এই অবস্থায় চুলার আঁচ একদম ঢিমে করে দিতে হবে, যাতে পুড়ে না যায়। পটল সুসিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল মেশাতে হবে। কিছুক্ষণ পর পর নাড়িয়ে দেখতে হবে পটল যেন পুড়ে না যায়। জল প্রায় মরে গেলে তেঁতুলের কাথ মিশিয়ে দিয়ে একটু ফুটতে দিতে হবে। পটল সুসিদ্ধ এবং গামাখা গামাখা হলে নামিয়ে পরিবেশন করতে হবে গরমাগরম।

(তাহলে এবার বানিয়ে ফেলুন খুবই সহজ উপায়ে চট জলদি তৈরি সুস্বাদু ঠাকুরবাড়ির স্পেশাল রান্না ‘পটলের রোস্ট’ আর গরম গরম পরিবেশন করুন ও পরিবারের সাথে উপভোগ করুন। আবারো আসবো নতুন নতুন রেসিপি নিয়ে রোজদিনে মৌসুমীর রান্নাঘর সেগমেন্টে)

আপনাদের জন্য একটি ভালো খবর , এবার থেকে মৌসুমীর রান্নাঘর এ প্রতি শুক্রবার থাকছে আমিষ রেসিপি এবং শনিবার থাকছে নিরামিষ রেসিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রোজদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*