ইরানের (Iran) ওপর মার্কিন চাপ, সমস্যায় ভারতও

Spread the love

রোজদিন ডেস্ক : ইরানকে (Iran) কোণঠাসা করতে মার্কিন সিদ্ধান্তে সমস্যায় পড়েছে ভারত-সহ বেশ কিছু দেশ। ইরানের চাবাহার বন্দরের ওপর ২০১৮ সাল থেকে দেওয়া বিশেষ ছাড় তুলে নিতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। সঙ্গে

হুশিয়ারি এই বন্দর ব্যবহার করলেই দিতে হবে জরিমানা। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে আমেরিকার এই নয়া সিদ্ধান্ত কার্যকর হলে ভারত-সহ বেশ কিছু দেশই সমস্যায় পড়বে। এশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বন্দরের মাধ্যমে ভারত-সহ একাধিক দেশ সমুদ্র পথে বাণিজ্য করে।

আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই নিষেধাজ্ঞা লাগু হলে ভারতের ওপর কি প্রভাব পড়তে পারে তা খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে চাবাহার বন্দর যারা নিয়ন্ত্রণ করবে, বা কাজ করবে তাদেরই নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।

বস্তুত গত বছর এই বন্দর পরিচালনা নিয়ে ইরানের সঙ্গে ভারতের দীর্ঘ মেয়াদী চুক্তিও হয়। ইরান ভারতের বন্ধু দেশও। তাদের চাপে ফেলতে পরোক্ষভাবে চাপ সৃষ্টির আশংকা এই দেশের ওপরও।

এই বন্দর ব্যবহার করে রাশিয়া, ইউরোপ অবধি সংযোগ করা যায়। পাকিস্তানের পাশ কাটিয়ে আফগানিস্তান-সহ একাধিক দেশের সঙ্গে বাণিজ্যও করা যায়। ফলত মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে উদ্বিগ্ন ভারতও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*