মা শুধু পড়তে বলে, খুদের নালিশ পুলিশকে

Spread the love

রোজদিন ডেস্ক : মা শুধু পড়তে বলে, মা চায় সে অনেক পড়াশোনা করুক। পড়ার সুবিধার জন্য মোবাইলও মা কিনে দিয়েছে, কিন্তু পড়া ছাড়া মোবাইল ঘাঁটতে দেখলেই জোটে বকুনি। মা-এর বিরুদ্ধে এমনই একগুচ্ছ অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে এক খুদে। যা শুনে মাথায় হাত থানার কর্মীদের।

ঘটনা স্থল অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া। সেখানে বিবাহবিচ্ছিন্না এক মহিলার দুই কিশোর ছেলে নিয়ে সংসার। নিজে ও বড় ছেলে কাজ করে কোনক্রমে সংসার চালান। আশা পড়াশোনা করে এগারো বছরের ছোট ছেলে নিজের পায়ে দাঁড়াবে। ষষ্ঠ শ্রেণির ছাত্র ছেলেকে কষ্ট করে মোবাইলও কিনে দিয়েছেন তাঁরা। কিন্ত পড়ার বদলে বালকটি ক্রমেই  মোবাইলে আসক্ত হওয়ায় চিন্তিত মা। পড়ায় মন না দেওয়ায় বকাবকি করলে সটান সে চলে গেছে স্থানীয় থানায়। পুলিশের কাছে মায়ের নামে তার এক গুচ্ছ নালিশ শুনে হতবাক পুলিশ কর্মীরা। এসিপি দুর্গা  রাও এই নিয়ে কথা বলেন তার মায়ের সাথেও। সব শুনে বালককে বোঝান কেন মা তাকে পড়তে বলেন। কেন নিজেরা কষ্ট করে তাকে পড়াচ্ছেন!!

বালক মন এরপর বোঝে। কথা দেয় সে মায়ের কথা মত পড়াশোনায় মন দেবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*