বাসন্তীতে সমীক্ষার নামে তথ্য সংগ্রহে ভুয়ো সংস্থা, এলাকায় তুমুল শোরগোল

Spread the love

রোজদিন ডেস্ক : সমীক্ষার নামে করে এ-রাজ্যের মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিজেপির এই ষড়যন্ত্র নিয়ে আগেই রাজ্যবাসীকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর আশঙ্কা যে একদম সঠিক তা বারবার প্রমাণিত হচ্ছে। রাজ্যের একাধিক এলাকায় এর আগে এই ধরনের সমীক্ষার অভিযোগ উঠেছে।

ফের একই ঘটনা বাসন্তীর কাঁঠালবেড়িয়ায়। অভিযোগ, বৃহস্পতিবার কয়েকজন মহিলা মোবাইল, ট্যাব, ল্যাপটপ নিয়ে বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষার নামে তথ্য সংগ্রহ করছিল। সেই তথ্য কেন্দ্রীয় সরকারের কোনও পোর্টালে তোলা হচ্ছিল। সন্দেহ হওয়ায় এক মহিলা জেরা করতেই বেরিয়ে আসে আসল ঘটনা। তাঁকে আটক করে স্থানীয় মহিলারা পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় বিধায়ক শ্যামল মণ্ডল ঘটনার পূর্ণাঙ্গ তদম্ত দাবি করেছেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বাসন্তীর কাঁঠালবেড়িয়ায়। বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার নামে তথ্য সংগ্রহ করছিলেন সুজাতা সানা নামে ওই মহিলা। অভিযুক্তের কাছে ইম্পেটাস রিসার্চ লিমিটেড নামে এক সংস্থার পরিচয়পত্র মিলেছে। অভিযোগ, তথ্য সংগ্রহের সময় ওই মহিলা জানতে চান, কোন রাজনৈতিক দল ভাল? নরেন্দ্র মোদি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কে বেশি জনপ্রিয়? পাকাবাড়ি না কাঁচাবাড়ি কোনটা ভাল? পাকিস্তান না বাংলাদেশ, কোন দেশ পছন্দ? এইসব প্রশ্নের উত্তর তিনি এনসিএস নামের এক পোর্টালে পাঠাচ্ছিলেন।

কিন্তু নিউ দিল্লিতে তাঁদের সংস্থার দফতরে বারবার ফোন করে কোনও উত্তর মেলেনি। সঙ্গে আধার, ভোটার আইডি কার্ডের নম্বর-সহ বিভিন্ন তথ্য নেওয়া হচ্ছিল। বাসন্তী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজা গাজি ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করেন। তার কথায় অসঙ্গতি মেলায় তাকে বাসন্তী থানার পুলিশের হাতে তুলে দেন।

বাসন্তীর পুলিশ মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে তাকে দীর্ঘক্ষণ জেরা করেন। পরে পুলিশ ওই তরুণীকে ছেড়ে দেয়। বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, রাজ্যে ষড়যন্ত্র চালাচ্ছে কেন্দ্র। সমীক্ষার নামে তথ্য সংগ্রহ করে তা দিল্লিতে পাচার করা হচ্ছিল। এক মহিলা সমীক্ষার নামে তথ্য সংগ্রহ করতে গিয়ে ধরা পড়েছে বাসন্তীর কাঁঠালবেড়িয়ায়। পুলিশের হাতে মহিলাকে তুলে দেওয়া হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি। এসবের পিছনে কারা রয়েছে তা খুঁজে বের করা দরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*