রোজদিন ডেস্ক, কলকাতা:- ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধে এবার সরাসরি জড়িয়ে পড়ল আমেরিকা। ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন সেনা। এমনই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তাঁর আরোও হুমকি দেন ‘ জানান , এখনই শান্তি প্রতিষ্ঠা না করলে ইরানে আরও বড় হামলা চালানো হবে। আক্রমণের মুখেও চুপ করে বসে নেই তেহরান। মার্কিন বোমা হামলার নিন্দার পাশাপাশি প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে তারা। একইসঙ্গে সেদেশের পরমাণু এজেন্সি আইইওআই বলেছে, ট্রাম্প সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।
সূত্রের খবর, এদিনের হামলায় জড়িত ছিল বিধ্বংসী বি-২ স্টিলথ বোমারু বিমান। এর আগে এই বি-২ স্টিলথ বিমান মার্কিন দ্বীপপুঞ্জ গুয়ামে স্থানান্তরিত করা হয়। এরপরই ইরান-ইজরায়েল সংঘাতে আমেরিকার যোগদানের সম্ভাবনা প্রকট হয়ে ওঠে। আমেরিকা যুদ্ধে সরাসরি অংশ নেওয়ায় পশ্চিম এশিয়ায় উত্তেজনার পারদ আরও চড়বে বলে মনে করা হচ্ছে।

Be the first to comment