পেহেলগাঁওয়ে জঙ্গি হানা কান্ডে গ্রেফতার ২, জঙ্গিদের সাহায্য করেছিল এরা, জেরায় স্বীকার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হানায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা, এনআইএ। এদিন জানানো হয়, ওই দু’জন জঙ্গিদের আশ্রয় দিয়েছিলেন। তার পরেই গত ২২ এপ্রিল রক্তাক্ত হয় বৈসরন উপত্যকা, প্রাণ হারান ২৬ জন নিরপরাধ মানুষ। যাঁদের মধ্যে ছিলেন ২৫ জন পর্যটক এবং এক জন স্থানীয় বাসিন্দা। এই ঘটনা নিয়ে গোটা দেশ তোলপাড় হয়েছিল। এমনকি যুদ্ধ পরিস্থিতিও তৈরী হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে।

এনআইএ জানিয়েছে, যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের নাম পারভেজ় আহমেদ জোঠর এবং বশির আহমেদ জোঠর। পারভেজ পহেলগাঁওয়ের বাটকোটের বাসিন্দা। বসিরের বাড়ি হিল পার্কে। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক ভাবে ধৃতেরা স্বীকার করেছেন যে, পহেলগাঁও হানায় জড়িত জঙ্গিদের খাওয়া-দাওয়া, যাতায়াত এবং থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন তাঁরা।

সূত্রের খবর জেরায় ধৃতেরা জানিয়েছে, যে তিন জঙ্গিকে তারা আশ্রয় দিয়েছিলে, তারা সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবার সদস্য এবং পাকিস্তানি নাগরিক ছিল। কোথায় ঘাঁটি গেড়েছিল পাকিস্তানের ওই জঙ্গিরা, সেটাও জানা গিয়েছে। ধৃত পারভেজ় ও বশির জানিয়েছেন, হিল পার্কে একটি ছোট বসতি (ধোক)-তে ছিল তিন লস্কর জঙ্গি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*