বিএসএফ কর্তারা আশ্বাস দিলো সবরকম চেষ্ঠা করবে জওয়ান পুর্নম সাউকে ফিরিয়ে আনতে..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বাংলার বিএসএফ জাওয়ান পুর্নম সাউ পাকিস্তানের রেঞ্জার্সের আটোকে রয়েছেন তার চারদিন কেটে গিয়েছে। পাকিস্তানের হাতে বন্দি স্বামী, সুদূর রিষড়ার বাড়িতে বসে কিছুতেই মন মানছে না বিএসএফ কনস্টেবল পুর্নম কুমার সাউয়ের স্ত্রী রজনী সাউয়ের। আজই পাঠানকোটে যাওয়ার পরিকল্পনা ছিল অন্তঃসত্ত্বা স্ত্রী রজনীর।
স্বামীর কর্মস্থলে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাযথ আবেদন জানাবেন বলে দাবি পুর্নমের স্ত্রীয়ের।

রবিবার রিষড়ার সুশীলা চন্দ্র আওন রোডের বাড়িতে আসেন বিএসএফের কর্তারা। পিকে সাউয়ের পরিবারের সঙ্গে একান্তে বৈঠক সারেন তারা। কল্যাণী থেকে বিএসএফের টিম আসে বলে খবর। পুর্নমের বাবা আরও জানান, ডিজি এসে তাদের সঙ্গে বৈঠক করেছেন। পুর্নমকে ফেরাতে ওনারা সবরকম চেষ্টায় রয়েছেন বলে জানিয়েছেন।

অন্যদিকে পুর্নমের স্ত্রীর যাওয়ার জন্য হাওড়া থেকে অমৃতসরগামী ট্রেনের টিকিট কনফার্মই হয়নি এখনো বলে জানিয়েছেন পুর্নমের বাবা।
যদিও পুর্নমের স্ত্রী জানান, রবিবার ট্রেনে যাওয়া না হলে সোমবার দুপুর ১টায় দমদম থেকে বিমানে চণ্ডীগড়ে যাবেন তারা। সেখান থেকে পাঠানকোটে রওনা দেবেন। বিএসএফ কর্তারা এসে সাহস জুগিয়েছেন বলেও জানান পুর্নমের স্ত্রী। স্বামীকে ফেরাতে সবরকম চেষ্টা চলছে বলে আশ্বাস দেওয়া হয়েছে তাঁকে। পুরো দেশ পাশে রয়েছে, কিছু একটা ভালো হবেই, আশাবাদী রজনী সাউ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*