রোজদিন ডেস্ক, কলকাতা:- দক্ষিণ কাশ্মীরের পোহেলগাঁও তে গত ২২ এপ্রিল যে ভয়ংকর সন্ত্রাসী হামলা চালায় জঙ্গিরা এবং ২৬ জন পর্যটকদের মৃত্যু হয় তার তীব্র নিন্দা করেন রাহুল গান্ধী।
সম্প্রতি তিনি কানপুরে নিহত পর্যটকদের পরিবারজন দের সাথে দেখা করেন এবং তিনি সমবেদনা জানিয়ে বলেন, জঙ্গিদের এই হামলা সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে ও ঠান্ডা মাথায় এই হামলা করেছে। যাদের শাস্তি কঠোর হওয়া উচিত। কোনভাবেই তাদের মাফ করা যাবে না। তিনি এও বলেন, যে সমস্ত জঙ্গিরা এই মৃত্যু লীলা চালিয়েছিল তাদের সম্পূর্ণ এর মূল্য দিতে হবে। এবং এর জন্য সারা দেশ এবং সরকার বিরোধী নেতা-মন্ত্রীরাও সম্পূর্ণরূপে সরকারের সাথে একজোট হয়ে এর প্রতিশোধ নিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তিনি আরও বলেন,এই সন্ত্রাসী হামলার সম্পূর্ণ রূপে প্রতিশোধ চাই যাতে এই সন্ত্রাসী হামলা আগামী দিনে আবারও না ঘটে। সন্ত্রাসবাদী দেশ পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া উচিত ভারতবাসী এটা সহ্য করবে না।

Be the first to comment