রোজদিন ডেস্ক, কলকাতা:- দক্ষিণ কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলায় এবার তদন্তে নেমেছেন জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ NIA.. জানা যায় জম্বু কাশ্মীর পুলিশকে এই সন্ত্রাসবাদী হামলায় সাহায্য করছে জাতীয় তদন্তকারী সংস্থা। আজ আনুষ্ঠানিকভাবে পহেলগামের সন্ত্রাসবাদী হত্যাকাণ্ডের তদন্তভার নিলো এনআইএ (NIA)
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পাহেলগাঁও উপত্যকায় যে নির্মম সন্ত্রাসবাদী হামলা চলেছিল তাতে ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়। এই সন্ত্রাসবাদী হত্যাকাণ্ডের বদলার আগুনে ফুঁসছে সারাদেশ। যার ফলে যুদ্ধ পরিস্থিতি এসে পৌঁছেছে প্রায় দোরগোড়ায়। ভারতীয় সেনাবাহিনী কড়া জবাবের সাথে প্রস্তুত।
হামলার পরে গোটা উপত্যকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। কয়েকজনকে আটক করা হয় বলে খবর। উপত্যকায় হত্যাকাণ্ড চালানো জঙ্গিদের স্কেচ তৈরি করা হয়। এবারে তদন্তবার হাতে তুলে নিল জাতীয় তদন্তকারী সংস্থা।

Be the first to comment