পাক অধিকৃত কাশ্মীর দখল করুক ভারত: অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইক নয়,এবার পাক অধিকৃত কাশ্মীর দখলের দিকে চড়াও হতে বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে কেন্দ্রর দিকে আঙুল তুলে এমনটাই বললেন তিনি। অভিষেক বলেন,কাশ্মীরে জঙ্গি হামলায় ভারতে নিরাপত্তার গাফিলতি নিয়ে তদন্ত না করে তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থের প্রচারে বেশি মনোযোগী হয়ে পড়েছেন।

রবিবার এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, ‘গত কিছুদিন ধরে আমি একাধিক সংবাদমাধ্যম ও কেন্দ্রের পদক্ষেপের দিকে নজর রাখছিলাম। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নেপথ্যের নিরাপত্তায় গাফিলতি নিয়ে সঠিক তদন্তের বদলে একটি ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে। যা একটি বিশেষ রাজনৈতিক দলকে সাহায্য করছে।’

তিনি আরও বলেন, ‘এটা আর শুধু সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী পদক্ষেপের সময় নয়। ওরা যে ভাষা বোঝে, এটা সেই ভাষায় জবাব দেওয়ার সময়। পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল করা হোক।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*