রোজদিন ডেস্ক, কলকাতা:– আজ কলকাতা প্রেস ক্লাবের লনে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। অমিত শাহ কে ব্যঙ্গ করে কুনাল ঘোষ বলেন বাংলার মানুষ জানেন বিজেপি বাংলার শত্রু তাই তাদের পশ্চিমবঙ্গ দিবস পালনের চেষ্টা একটা গিমিক ছাড়া আর কিছু নয়।
অমিত শাহ বিভিন্ন জনসভায় বলছেন এবার অর্থাৎ ২৬ শে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি, এই প্রসঙ্গে কুনাল ঘোষ হাহাহা করে হাসেন। বলেন ২০২৬-এ আড়াইশোরও বেশি সংখ্যায় বিপুর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে। অমিত শাহ তো ২০২১ এ বলেছিলেন ইস বার দোসো পার,৭৭ এই আটকে গিয়েছিলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন নোট বন্দি করে সন্ত্রাসবাদকে রোধ করা যাবে। তাহলে আজকে পুলিশকে মরতে হলো কেন?
সীমান্তে অনুপ্রবেশ প্রসঙ্গে কুনাল ঘোষ বলেন অমিত সাহাত ও স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফ তো তার দপ্তরের তাহলে সীমান্তে অনুপ্রবেশ হচ্ছে কেন। শুভেন্দু অধিকারীর বীরভূমে পদযাত্রা মহিলাদের সম্মান রক্ষায় বক্তব্য কে কটাক্ষ করে কুনাল বাবু বলেন উনি তো আমাদের মহিলা নেত্রীকে বলেছিলেন পায়ের জুতার নিচে রাখি। উনাদের মহিলাদের শাঁখা সিঁদুর নিয়ে বলা দ্বিচারিতা।
জাতীয় মহিলা কমিশনের অনুব্রতকে সমালোচনা এবং ডিজিকে চিঠি লেখা প্রসঙ্গে তিনি বলেন ওটা তো বিজেপির শাখা। উন্নাও হাতরাজ মনিপুরে জাতীয় মহিলা কমিশন কি করছিল যায়নি কেন? এবার কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে কুনাল ঘোষ বলেন অনুব্রত ও কাজল শেখ রাম ও লক্ষণের মতো। কে রাম কে লক্ষণ প্রশ্ন করায় তিনি বলেন যে বড় সে রাম।

Be the first to comment