মুখ্যমন্ত্রী চাকরি হারাদের পাশে আছেন, মানবিকতার সঙ্গে বিষয়টিকে দেখা হচ্ছে; কুনাল ঘোষ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ প্রেস ক্লাবের লনে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ। গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ প্রসঙ্গে কুনাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মুখ্যমন্ত্রী চাকরি হারাদের পাশে আছেন, রিভিউ পিটিশন করা হয়েছে, মানবিকতার সঙ্গে বিষয়টিকে দেখা হচ্ছে।

তিনি আরোও বলেন, মানবিক দৃষ্টিভঙ্গিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী কালীন ব্যবস্থা হিসেবে ভাতার কথা বলেছিলেন। তিনি বলেন সুপ্রিম কোর্টের রায় ২৬০০০ মানুষ চাকরি হারা হয়েছেন। তিনি চাকরি হারাদের প্রতি সহানুভূতি দেখিয়ে বলেন যারা চাকরি খাব চাকরি খাব বলে যে সব আইনজীবী রাম বামের আইনজীবী চাকরি খাব চাকরি খাব বলেছিলেন তারই ফল এটি। এরা গোটা প্যানেল বাতিল এর ব্যবস্থা করেছিলেন।

মাওবাদ দমন প্রসঙ্গে এবং আজকে একজন এএসপি মৃত্যু প্রসঙ্গে কুনাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন বন্দুকের বদলে বন্দুক দিয়ে কোন সমাধান হয় না আমাদের মুখ্যমন্ত্রী উন্নয়নের মাধ্যমে বন্দুকের নলকে মাটিতে ফেলতে বাধ্য করেছেন। ঝাড়গ্রামে এখন মেয়েরা কন্যাশ্রী কাপ খেলে। সেই ঝাড়গ্রামে এক সময় রক্তের হোলি চলত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*