মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে খুন মধ্যপ্রদেশের রাজা রঘুমংশীর, গ্রেফতার তাঁর স্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে খুন হয়েছেন মধ্যপ্রদেশের ইনদওরের বাসিন্দা রাজা রঘুবংশী। এই হত্যাকাণ্ডের পর থেকে তাঁর স্ত্রী সোনমের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে উত্তরপ্রদেশে আত্মসমর্পণ করলেন তিনি।

এ খুনের ঘটনায় জড়িত সন্দেহে আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মেঘালয় পুলিশের ডিজি ইদাশিশা নোংরাং এই তথ্য নিশ্চিত করেছেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সাধুবাদ জানিয়েছেন পুলিশকে।

পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের গাজ়িপুরের নন্দগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন সোনম। আরও এক জনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ। এ ছাড়া, ইনদওর থেকে বিশেষ তদন্তকারী দলের হাতে ধরা পড়েছেন আরও দু’জন। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা চার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামীকে খুন করানোর জন্য ভাড়াটে খুনি নিয়োগ করেছিলেন সোনম। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘সাত দিনের মধ্যে মেঘালয় পুলিশ রাজা খুনের কিনারা করল। মধ্যপ্রদেশের তিন আততায়ীকে গ্রেফতার করা হয়েছে। মহিলা আত্মসমর্পণ করেছেন। এখনও এক জন আততায়ীর খোঁজে তল্লাশি চলছে।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*