টানা পাঁচদিন বেড রেস্টের পর আজ কি পুলিশের মুখোমুখি হবেন অনুব্রত মন্ডল..?

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- টানা পাঁচদিন ‘বেড রেস্টে’র পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। বুধবার পর্যন্ত ছিল অনুব্রতর সেই বিশ্রামের সময়সীমা। ফলে বৃহস্পতিবার তিনি পুলিশি তলবে সাড়া দেন কিংবা পুলিশ নতুন করে নোটিশ তলব করে কিনা, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে কৌতুহল। অসুস্থতার কারণে গত শনি ও রবিবার পুলিশের নোটিস এড়িয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

গত বৃহস্পতিবার বোলপুর থানার OC লিটন হালদারকে হুমকি ও নোংরা গালিগালাজের অভিযোগ উঠেছিল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় সেই অডিও। তাতে পুলিশ অফিসার এবং তাঁর মা ও স্ত্রীর উদ্দেশে অনুব্রতকে কদর্য ভাষায গালিগালাজ করতে শোনা যায়। ওই ঘটনায় কড়া বিবৃতি জানায় তৃণমূল।

দলের চাপে পড়ে প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন অনুব্রত। একই সঙ্গে বিজেপি কীভাবে ওই অডিও পেল তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন কেষ্ট। তাৎপর্যপূর্ণভাবে হাজিরা এড়াতে অনুব্রতর তরফে পুলিশকে যে মেডিক্যাল সার্টিফিকেট দেওয়া হয়েছে তা নিয়েও বিতর্ক রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*