ফের বাংলার দাবি নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর দরবারে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সব ঠিকঠাক থাকলে আগামী সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার দাবি দাওয়া সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময় চেয়েছে নবান্ন। মঙ্গলবার প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে বলে নবান্ন সূত্রে খবর।
ইতিপূর্বে রাজ্যের দাবি নিয়ে একাধিকবার মমতা দিল্লি গিয়েছেন। প্রধানমন্ত্রীকেও দাবিপত্র তুলে দিয়েছেন। তবু গণতান্ত্রিক রীতি মেনে আবারও রাজ্যের বিপুল বকেয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চান বাংলার মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রে খবর, এই মুহূর্তে নানা প্রকল্প ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণের অর্থ বাবদ রাজ্যের বকেয়া প্রায় ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা। আটকে রয়েছে একশো দিনের কাজ, বাংলার বাড়ি প্রকল্পের টাকাও। পাশাপাশি, দিল্লি সফরে তৃণমূলের সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। একটি পার্টি অফিসেরও উদ্বোধন করার কথা। তবে মুখ্যমন্ত্রী বিস্তারিত কর্মসূচি পরে জানানো হবে।
অভিযোগ, ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার অর্থ আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার দিল্লি সফরে বিষয়টি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী দ্বারস্থ হতে চলেছে রাজ্যের প্রশাসনিক প্রধান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*