নামবে বৃষ্টি..? নাকি বাড়বে গরম.? – কি জানাচ্ছে হাওয়া অফিস

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ বৃহস্পতিবার ৫ জুন, দক্ষিণবঙ্গের ৯ জেলাতে ঝড় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। আজ ৫ জুন উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতে সহ হালকা মাঝারি বৃষ্টি। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
কলকাতায় আংশিক বা মাঝে মাঝে সম্পূর্ণ মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা মোটের ওপর একই থাকলেও দিনের তাপমাত্রা আজ সামান্য বাড়তে পারে। কাল থেকে রবিবারের মধ্যে ৩ ডিগ্রি বা তার বেশি বৃদ্ধি পেতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। বাতাসে প্রায় ১০০ শতাংশ জলীয় বাষ্প থাকায় ঘর্মাক্ত অস্বস্তি বহাল থাকবে কলকাতায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*