বিশ্বে ‘অপারেশন সিঁদুর’-এর বার্তা, পাক সন্ত্রাস নির্মূল করতে জোরালো সওয়াল অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পাক সন্ত্রাস নির্মূল করতে জোরালো সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া হয়ে মালয়েশিয়া— সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে যেখানেই গিয়েছেন পাক সন্ত্রাসের বিরুদ্ধে জোরালো সওয়াল করেছেন অভিষেক।

প্রসঙ্গত উল্লেখ্য যে, মালয়েশিয়ার কুয়ালালামপুরেও একাধারে সৌজন্য সাক্ষাৎ ও সন্ত্রাসবাদ-বিরোধী আলোচনায় যোগ দিয়েছিলেন অভিষেক-সহ প্রতিনিধি দলের সদস্যরা। শুধু তাই নয় বিদেশের মাটিতে সেখানকার প্রশাসনের শীর্ষকর্তা, রাজনৈতিক নেতা-নেত্রী, চিন্তাবিদ, প্রবাসী ভারতীয়দের সঙ্গে যখন যেমন আলোচনা বা দেখা করার সুযোগ হয়েছে তখনই সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়ানোর কথা বলেছেন। এবার বিদেশের মাটিতে দাঁড়িয়ে অভিষেক বারবার প্রবাসীদের অনুরোধ করেছেন, ভারত সফরকালে কাশ্মীরে দু’দিন অতিরিক্ত থাকার জন্য। এতে ভুস্বর্গের মানুষের আর্থিক উন্নতির পাশাপাশি দেশের জন্য এটা প্রয়োজনীয় বলে মনে করিয়েছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*