আয়কর রিটার্ন (IT Return) সময়সীমা বাড়লো না

Spread the love

রোজদিন ডেস্ক : আজ আয়কর রিটার্ন (IT Return) এর সময় সীমা শেষ হচ্ছে। তা বৃদ্ধি করা হচ্ছে বলে কিছু সমাজমাধ্যমে খবর ছড়ায়। আয়কর দফতর সাফ জানিয়ে দিয়েছে, এই খবর ভূয়ো। আমজনতার জন্য রিটার্ন পেশ করার আজই শেষ দিন। তা সম্প্রসারণ করা হচ্ছে না। এর আগে কিছু  ক্ষেত্রে আয়কর রিটার্ন এর সময়সীমা ৩০ সেপ্টেম্বর করা হয়, তা বহাল আছে। অন্য ক্ষেত্রে আজই শেষ দিন।

গত বছর আয়কর রিটার্ন-এর সময় ডিসেম্বর অবধি বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার। এবার সেই রকম করা হবে বলে আশা ছিল বিভিন্ন মহলের। ফলত সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভূয়ো খবর অনেকে বিশ্বাসও করেন। এতে জল ঢেলে দিল সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*