পরীক্ষা নির্বিঘ্নে, পুজোর পরই রেজাল্ট, ঘোষণা SSC-র

Spread the love

রোজদিন ডেস্ক : যেন হাঁফ ছেড়ে বাঁচল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন (SSC)। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের একের পর এক ধমক খেয়ে অবশেষে দু-দফায় নির্বিঘ্নে পরীক্ষা পর্ব শেষ করল SSC। সব মিলিয়ে প্রায় সওয়া পাঁচ লাখ পরীক্ষার্থী। পরীক্ষা শেষ, এবার ফলের অপেক্ষা। এরই মধ্যে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হল, পুজোর পরেই ঘোষণা হবে পরীক্ষার ফলাফল। তারপর শুরু কাউন্সেলিং থেকে নিয়োগ প্রক্রিয়া। নবম-দশম ও একাদশ-দ্বাদশের জন্য শিক্ষক নিয়োগ করা হবে এই পরীক্ষা থেকে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, সব ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার মডেল উত্তরপত্র কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে। ২০ সেপ্টেম্বরের মধ্যে একাদশ-দ্বাদশের মডেল উত্তর আপলোড হয়ে যাবে। পুজোর পর প্রকাশিত হবে ফল। ২০১৬ সালে যাঁরা  শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন তাঁদের অভিজ্ঞতার দাম দেওয়া হবে। সেটা মাথায় রেখেই তৈরি হবে মেধাতালিকা। ইন্টারভিউ লিস্ট পুজোর পর নভেম্বর মাসের আগেই প্রকাশিত হবে। নভেম্বর থেকেই শুরু হয়ে যাবে ইন্টারভিউ পর্ব। ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগও হয়ে যাবে। অর্থাৎ ১ জনুয়ারি থেকে নতুন সেশন শুরু হবে। নতুন সেশন থেকে নবনিযুক্ত যোগ্য শিক্ষকরা স্কুলে পড়ানো শুরু করে দেবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*