আরও ১২

Spread the love
  1. ফোর্ট উইলিয়ামে অর্থাৎ বিজয় দুর্গে চলছে প্রধানমন্ত্রী সঙ্গে সেনা বৈঠক। ১৯৭১ সালে ইন্দিরা গান্ধির পর কোন প্রধানমন্ত্রী এইরকম ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টারে এলেন।
  2. আজ ১৫ সেপ্টেম্বর সারা দেশ পালন করে প্রকৌশলী দিবস বা ইঞ্জিনিয়ার্স ডে ভারতীয় ইঞ্জিনিয়ার ও ভারতরত্নপ্রাপক স্যার মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরায়া এর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।
  3. এম বিশ্বেশ্বরায়ার জন্মদিনে তাকে শ্রদ্ধা ও সম্মান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জন্মজয়ন্তীতে তাকে স্মরণ করে মুখ্যমন্ত্রী সমস্ত ইঞ্জিনিয়ারদের অবদানের কথা বলেন।
  4. আজ ১৫ সেপ্টেম্বর অখিল ভারত মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ৪০ বছর আগে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই মহিলা কংগ্রেস। কংগ্রেস নেতা রাহুল গান্ধী মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সমস্ত পদাধিকারী ও কার্যকর্তাদের অভিনন্দন ও হার্দিক শুভেচ্ছা জানান।।
  5. মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে নারীদের সশক্তিকরণ ,সম্মান সাম্য এবং নিরাপত্তার ক্ষেত্রে আপনাদের প্রয়াস এবং ভূমিকা, আমাদের সকলের কাছে প্রেরণা স্রোত, বলেন রাহুল।
  6. আজ অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। তাকে প্রণাম জানিয়ে তার লেখনীর উচ্ছ্বসিত প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  7. গতকাল ছিল মরু শহর দুবাইয়ে এশিয়া কাপের বিতর্কিত খেলা। বিতর্কিত এই কারণে অপারেশন সিঁদুরের পর ভারত পাকিস্তান ম্যাচ হওয়ায় অনেকেই মেনে নিতে পারেননি। কিন্তু পাকিস্তানকে রীতিমত দুরমুশ করে ভারতীয় ক্রিকেট টিম প্রমাণ করল সব ক্ষেত্রেই পাকিস্তান আমাদের থেকে অনেক পিছিয়ে।
  8. মহিলা হকি টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার কারণ ২০২৫ এশিয়া কাপে রূপো পেয়ে দেশকে গর্বিত করেছেন ভারতের মেয়েরা । তাদের দৃঢ় সংকল্প এবং টিম স্পিরিট সত্যিই অনবদ্য ।ভবিষ্যতে তারা আরো উন্নতি করুন এই শুভেচ্ছা রইল বলেন মোদি।
  9. সুপ্রিম কোর্টে কেন্দ্রের বড় জয়। সংশোধিত ওয়াকফ আইন-কে স্থগিত করতে যে মামলা তা খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। কিছু ধারা স্থগিত হলেও আইন স্থগিত নয় বললো উচ্চ আদালত।
  10. দিল্লিতে বিলাসবহুল গাড়ি পিষে দিল অর্থ দপ্তরের উপসচিব কে। BMW-র ধাক্কায় নিহত  নাভজ্যোৎ সিং।
  11. মুম্বাইয়ে আবার মনোরেল বিভ্রাট পরে উদ্ধার করা হয় সতেরো যাত্রীকে।
  12. বসিরহাটে তেঘরিয়ায় ভাগ্নের হাতে খুন হলেন মামা। মাছ ধরা নিয়ে গন্ডগোলের জেরে হত্যা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*