রোজদিন ডেস্ক : নয়া ভি বি জি রামজি বিল বহু মানুষের কাজের নিশ্চয়তা কাড়বে বলে প্রখ্যাত সামাজিক অর্থনীতিবিদ জাঁ দ্রেজ মনে করেন। সাবেক মনরেগায় যে কাজের নিশ্চয়তা ছিল নয়া বিলে তা নেই, এর ফলে বহু মানুষ কাজ হারাবেন বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন। আজ রাঁচীতে তিনি বলেন, শুধু নাম বদলই না, সাবেক মনরেগার সব কিছুই এতে বাতিল করা হয়েছে। নয়া বিলের মূল চাবিকাঠিই কেন্দ্রীয় সরকারের হাতে আছে। অন্যদিকে রাজ্যগুলির ওপর বোঝা চাপানো হয়েছে।
কি ভাবে এই নয়া প্রকল্প সাবেক মনরেগা থেকে সব দিকেই আলাদা তা ব্যাখ্যা করেন তিনি।
উল্লেখ্য, জাতীয় কংগ্রেস আগামী ১০ জানুয়ারি থেকে দেশব্যাপী মনরেগা বাঁচাও আন্দোলনে নামছে।

Be the first to comment