রোজদিন ডেস্ক : নোবেলজয়ী অর্মত্য সেনকে এসআইআর শুনানির নোটিশ ধরিয়েছে কমিশন। তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এরপরই চাপের মুখে পড়ে ড্যামেজ কন্ট্রোলে নামল কমিশন। এই বিতর্কে মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন নিজের অবস্থান স্পষ্ট করেছে। কমিশন জানিয়েছে, অমর্ত্য সেনকে শুনানিতে হাজির হতে হবে না। যেহেতু ভোটার তালিকায় নামের বানান বা এই ধরনের ছোটখাটো তথ্যগত ভুল সংশোধনের ক্ষমতা আগেই বিএলওদের দেওয়া হয়েছে। তাই এই নাম বিভ্রাটের সংশোধনও সংশ্লিষ্ট বিএলও-ই করবেন। অর্থাৎ, বিষয়টি প্রশাসনিক স্তরেই মিটে যাবে। কমিশন সূত্রে খবর, নামের বানানজনিত ত্রুটিকে কেন্দ্র করে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা সম্পূর্ণ প্রযুক্তিগত। এর সঙ্গে ভোটারের যোগ্যতা বা শুনানি প্রক্রিয়ার কোনও সম্পর্ক নেই। কমিশনের দাবি, এই ধরনের ক্ষেত্রে যাতে অপ্রয়োজনীয় বিতর্ক না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট আধিকারিকদের সতর্ক করা হয়েছে।

Be the first to comment