কাটলো না জট, ওবিসি সংরক্ষণে এখনও থমকে যাদবপুরের ভর্তি প্রক্রিয়া

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- যাদুবপুর বিশ্ববিদ্যালয়ের ১৮ই জুন থেকে শুরু হবার কথা ছিল ভর্তি প্রক্রিয়া। তার আগেই ওবিসি সংরক্ষণ জটে ফের থমকে গেল ভর্তি। বৃহস্পতিবার দিনভর বৈঠক ও আইনি পরামর্শের পরও কাটলো না জট। শুক্রবারের এডমিশন কমিটির বৈঠকে কাটতে পারে জট, এমনটাই মনে করছে অধ্যাপক মহল।
প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা এবং বিজ্ঞান বিভাগে স্নাতকে ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাডমিশন কমিটি’-র বৈঠকের পর এই দুই বিভাগের বিভিন্ন বিষয়ে ভর্তি প্রক্রিয়ার দিনক্ষণ ঘোষণা করা হয়। ভর্তির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার নির্দেশকেই মান্যতা দে‌ওয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কিন্তু এরই মধ্যে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত বিষয়ে অন্তর্বর্তী নির্দেশ ঘোষণা করা হয়। সরকারের ওবিসি সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার নির্দেশ দেয় আদালত। যা বহাল থাকবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*