সারা দেশে অন্যতম সেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : সারা দেশের সেরা ১০টি শিক্ষা প্রতিসঠানের মধ্যে জায়গা করে নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সারা দেশে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম ও সেরা ১০টি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে নবম স্থান অধিকার করেছে বলে জানান উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর জন্য এই বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, পড়ুয়া, কর্মীদের তিনি অভিনন্দন জানিয়েছেন। শিক্ষক দিবসের প্রাক্কালে দেশের সেরা ১০টি শিক্ষালয়ের মধ্যে রাজ্যের যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আইআইটি খড়গপুর স্থান পাওয়ায় খুশি রাজ্যের সব মহলই।

সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, শিক্ষায় আমাদের শ্রেষ্ঠত্ব আবার স্বীকৃতি পেল। কেন্দ্রীয় সরকার এই স্বীকৃতি দেওয়ায় তারা গর্বিত বলে জানান মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগে উত্তপ্ত আবহে দুই নামী শিক্ষালয়ের সম্মান, মর্যাদা প্রাপ্তি বড় পাওনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*