রবিবার জগদ্ধাত্রী পুজোর খুঁটিপুজো হল কৃষ্ণনগর শহরের বাঘাডাঙা বারোয়ারির

Spread the love

আনুষ্ঠানিকভাবে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি পর্ব শুরু হল। এবার বাঘাডাঙা বারোয়ারির পুজোর থিম নারীশক্তি। পুজো কমিটির সদস্যদের বক্তব্য, প্রতি বছরের মতো এবছরও তারা জাঁকজমকের সঙ্গে জগদ্ধাত্রী পুজোর আয়োজন হবে। এদিন খুঁটিপুজোর মাধ্যমে মণ্ডপ নির্মাণ, প্রতিমা তৈরি এবং অন্যান্য প্রস্তুতির কাজ শুরু হল। উদ্যোক্তাদের মতে, এবছর পুজোর মূল থিমে আধুনিকতার ছোঁয়ার সঙ্গে ঐতিহ্যের সুনিপুণ মেলবন্ধন থাকছে।

উদ্যোক্তা তথা ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুমিত ঘোষ বলেন, এদিন খুঁটিপুজোর মাধ্যমে আমাদের জগদ্ধাত্রী পুজোর সূচনা হল। এবার আমাদের পুজোর ভাবনা নারীশক্তি। পুজোয় আলোকসজ্জা ও নানারকম বাদ্যযন্ত্র থাকবে। মানুষ বাঘামায়ের মুখ দেখার জন্য এখানে আসেন। কমিটির তরফে বহু খেলোয়াড়কে নানা সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*