নন টেট শিক্ষকদের সুরক্ষায় প্রধানমন্ত্রীকে চিঠি

Spread the love

রোজদিন ডেস্ক : নন টেট শিক্ষকদের চাকরির সুরক্ষার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি দিলো শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী প্রধানমন্ত্রীকে আর্জি জানিয়েছেন অধ্যাদেশ এনে বিষয়টির ফয়সালা হোক। এই নিয়ে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকেও আর্জি জানান।
গত পয়লা সেপ্টেম্বর শীর্ষ আদালত একটি মামলায় নন টেট শিক্ষকদের ফের টেট দেওয়ার নিদান দেওয়ার পর থেকেই রাজ্যের শিক্ষক মহলে উদ্বেগের পারদ চড়তে শুরু করেছে। বিরোধী শিক্ষক সংগঠনগুলির অভিযোগ, রাজ্য সরকার এই বিষয়ে উদাসীন। পরন্তু গত মাসে শিক্ষকদের বায়ো ডাটা চাওয়ায় তাঁদের চিন্তা আরও বেড়েছে।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চর সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই বিষয়ে কেন্দ্র ও রাজ্য, উভয় সরকারেরই দৃষ্টি আকর্ষণ করেছেন। এই নিয়ে শীর্ষ আদালতের রিভিউ পিটিশন করার জন্যও তিনি রাজ্যকে অনুরোধ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*