রোজদিন ডেস্ক :
ফলতার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির ও তাঁর স্ত্রী র ৬০ টি সম্পত্তির দলিলের হদিশ পেলো পুলিশ। এত বিপুল সম্পত্তি তাঁরা কিভাবে করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, বাড়ি, ফ্ল্যাট সহ বহু সম্পত্তি আছে এই দম্পতি র। তাঁরা তা কিনেছিলেন কিনা, বা কিনলেও কি ভাবে তা কিনলেন তা ভেবে বিস্মিত সিট।
উল্লেখ্য, ভিন্ন ভিন্ন অভিযোগে জাহাঙ্গির ও তাঁর স্ত্রী রেজিনা বিবি উভয়েই গ্রেফতার হয়েছেন।
চলতি বছর বিধান সভা নির্বাচনে সাবেক তৃণমূলের প্রার্থী হয়েছিলেন এলাকার বাহুবলী নেতা জাহাঙ্গির। সাংসদ অভিষেক ব্যানার্জি র ঘনিষ্ঠ এই নেতার দাপটে ফলতার বহু মানুষ ত্রস্ত, আতঙ্কে থাকতেন, ক্রমে সেই তথ্য প্রকাশ্যে আসতে তৎপর হয় নির্বাচন কমিশন। উত্তর প্রদেশের দাপুটে আই পি এস অজয় পাল শর্মাকে পুলিশ পর্যবেক্ষক করে আনা হয়। তিনি নির্বাচনের আগে জাহাঙ্গিরের বাড়ি গিয়ে যেভাবে হুঁশিয়ারি দিয়ে আসেন, তা দেখে কিছুটা হলেও সাহস ফেরে এলাকাবাসীর। নির্বাচনে পালাবদলের পর ফলতার পরিস্থিতি আমূল বদলে গেছে। একের পর এক অভিযোগে কোণঠাসা জাহাঙ্গির ও তাঁর দলবল। গতকাল ই বিধান সভায় গুন্ডা দমন বিল গৃহীত হয়েছে।
এবার তদন্ত কারীদের নজরে আছে জাহাঙ্গিরের বিপুল সম্পত্তি। যা জোর করে দখল করা হয়েছে বলে পুলিশের অনুমান। ফলত, যা তাঁর বিরুদ্ধে অপরাধ প্রমাণের অন্যতম বড় হাতিয়ার ও হতে পারে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment