রোজদিন ডেস্ক :
তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলি কে আজ গ্রেফতার করলো এনআইএ। ধৃত সাকির আলি রিষড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কয়েক বছর আগে রামনবমীর মিছিলে বাধা, উস্কানি দিয়ে অশান্তি সৃষ্টির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এর আগেও একাধিক অভিযোগে নাম জড়িয়েছে তাঁর। একটি ভাইরাল ভিডিওতে তাঁকে শুন্যে গুলি ছুঁড়তেও দেখা গেছিল।
যদিও সব অভিযোগই তিনি অস্বীকার করেন।
এবার ২০২৩ সালে রামনবমীর ঘটনায় আজ তাঁকে গ্রেফতার করে এনআইএ। আগে এই বিষয়ে ধৃতদের বয়ানে তাঁর নাম উঠে আসে বলে সূত্রের খবর।
তৃণমূলের দাপুটে নেতা সাকির আলির গ্রেফতারে এলাকায় চাপা উত্তেজনা দেখা দিয়েছে।

Be the first to comment