Janmashtani Grretings জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী , অধীর চৌধুরী প্রমুখ

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী নেতা, মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্ট নেতারা জন্মাষ্টমী (Janmashtani Grretings) উপলক্ষে আজ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর বার্তায় বলেন, ভগবান কৃষ্ণ মানবিকতা, কর্তব্যবোধের পথ দেখিয়েছিলেন। তিনি জাতির উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,ভগবান কৃষ্ণের পবিত্র বার্তা নিঃস্বার্থ কাজকে প্রেরণা দিত, তিনি জন্মাষ্টমী উৎসব উপলক্ষে দেশবাসীকে ইতিবাচক শক্তি, উৎসাহ দেওয়ার প্রার্থনা করেন।
বিরোধী নেতা রাহুল গান্ধী জন্মাষ্টমী উৎসবে সবার জীবন আনন্দ, সুখে ভরে ওঠার আশা ব্যক্ত করেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। বলেন, অন্যায় কে ধ্বংস করার জন্য ভগবান কৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, ন্যায়ের পথ দেখিয়েছিলেন। ভগবদ গীতার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানান। বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তাঁদের অন্যায়, অসত্য ও অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের পথ দেখায়৷ তাঁর আদর্শে অনুপ্রানিত হয়ে তিনি সমাজ থেকে সব ভেদাভেদ দূর করে সত্য, ন্যায় ও সাধারণ মানুষের অধিকার রক্ষার অঙ্গীকার করার বার্তা দেন।
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রমুখ জন্মাষ্টমী শ্রীকৃষ্ণর ন্যায়, জনকল্যাণ ইত্যাদিতে উদ্বুদ্ধ হতে আহবান জানান।
আজ জন্মাষ্টমী উপলক্ষে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে নানা অনুষ্ঠান পালিত হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*