রোজদিন ডেস্ক : Chief Minister praises DVC :
তাঁর পূর্বসূরি দক্ষিণবঙ্গে প্লাবন হলে তোপ দাগতেন ডিভিসি-কে। বলতেন মানুষের তৈরি। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডিভিসির প্রশংসা করে বলেন, এবার কোন বাঁধ ভাঙেনি। ডিভিসি খুবই ভাল কাজ করে।
গত কয়েকদিনের প্রবল বর্ষণে বাঁকুড়া, মেদিনীপুর সহ বিস্তীর্ণ এলাকায় প্লাবন পরিস্থিতি দেখা দিয়েছে। ডিভিসি-র জল ছাড়ায় উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন অঞ্চলে।
মুখ্যমন্ত্রী আজ জলসম্পদ ভবনে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। জানান, প্লাবন মোকাবিলায় সরকার সব রকম ব্যবস্থা নিচ্ছে। সর্বত্র সাপের ছোবলের ওষুধ সহ ত্রাণ মজুত রাখা হয়েছে।
খানাকুল, উদয়নারায়ণপুর ইত্যাদি এলাকায় জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। মুখ্যমন্ত্রী জানান, ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমাচ্ছে। দুর্গত এলাকায় এনডিআরএফ, সিভিল ডিফেন্স সহ বিভিন্ন বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ করছে। বিকেলের পর পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।

Be the first to comment