নিজস্ব প্রতিনিধি, নদীয়া :
আজ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি—জন্মাষ্টমী। একইসঙ্গে আজই বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস। এই পবিত্র দিনকে ঘিরে উৎসবের আমেজ নদিয়ার মায়াপুরে (Mayapur)।
জন্মাষ্টমী উপলক্ষে মায়াপুরের (ISKCON Mayapur) মন্দিরে শুরু হয়েছে তিন দিনের বিশেষ উৎসব। উৎসবে যোগ দিতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম হয়েছে মায়াপুরে। ভক্তদের উপস্থিতিতে মন্দির চত্বরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

আজ সকাল থেকেই শুরু হয়েছে বিশেষ পুজো-পাঠ ও ধর্মীয় আচার-অনুষ্ঠান। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে মন্দিরে চলছে নামসংকীর্তন, ভজন ও বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠান। কৃষ্ণপ্রেমে মেতে উঠেছেন ভক্তরা।
তিন দিন ধরে চলবে এই বিশেষ আয়োজন। জন্মাষ্টমীর মূল পর্বকে কেন্দ্র করে মন্দিরে থাকছে একাধিক ধর্মীয় অনুষ্ঠান। ভক্তদের বিশ্বাস, এই পবিত্র তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনা ও নামসংকীর্তনের মাধ্যমে মেলে আধ্যাত্মিক শান্তি।

একদিকে শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস, অন্যদিকে বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস—দুই পবিত্র তিথিকে ঘিরে আজ ধর্মীয় আবেগে মুখর নদিয়ার মায়াপুর।

Be the first to comment