রোজদিন ডেস্ক :
বিশ্ব বিখ্যাত প্রকাশনা সংস্থা হার্পার কলিন্স কংগ্রেস শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী (Book of Sonia Gandhi) প্রকাশ করবে।আজ সংস্থার পক্ষে সমাজ মাধ্যমে এই কথা জানানো হয়েছে। সংস্থা একে, “আমাদের সময়ের অন্যতম প্রতীক্ষিত রাজনৈতিক স্মৃতি কথা ” বলে অভিহিত করেছে।
উল্লেখ্য, এর আগে নামী সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া সোনিয়া গান্ধীর লেখা,
“বিলংগিং, এ জার্নি অফ লাভ” প্রকাশ থেকে সরে আসে।
কংগ্রেসের একাধিক নেতা অভিযোগ করেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু কথা ওই বই-এ থাকায় প্রকাশনা সংস্থা সেই অংশ প্রকাশ করতে চায়নি। কিন্তু সোনিয়া গান্ধী এতে রাজী হননি। এই নিয়ে উভয় পক্ষে টানাপোড়েনের পর পেঙ্গুইন ইন্ডিয়া তা প্রকাশ থেকে সরে আসে।
সোনিয়া গান্ধী, তাঁর পুত্র কন্যা রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী অবশ্য এই নিয়ে কোন মন্তব্য করেন নি।
আজ হার্পার কলিন্স জানিয়ে দেয়, তারাই এই বই প্রকাশ করবে।
নিজের আত্মজীবনী লেখার আগে সোনিয়া গান্ধী সমাজ মাধ্যমে তাৎপর্যপূর্ণভাবে লিখেছিলেন, “আমার পরিবার নিয়ে অনেক কথা লেখা হয়েছে। খুব কম লেখাই পরিবারের মানবিক অনুভূতি, কাজকর্ম ও সত্যের কাছাকাছি পৌঁছোতে পেরেছে।”
তাঁর এই আত্মজীবনী নিয়ে বহু মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment