রোজদিন ডেস্ক :
দমদম বিমানবন্দরে বোমাতঙ্ক (Bomb Threat in plane)! আজ বিকেলে ইন্ডিগোর গোরখপুর গামী বিমানে বোমা রাখা আছে বলে একটি চিরকুট মেলে। উড়ান তখন প্রায় ওড়ার অপেক্ষায়। বিমানের টয়লেটে এই চিরকুট মেলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত যাত্রী, ক্রুদের নামিয়ে গোটা বিমানে তন্নতন্ন করে তল্লাশি চলে। এসেছে স্নিফার ডগ ও।সন্দেহভাজন এক যাত্রীকে আটক করে জিজ্ঞাসা বাদ করা হয়। এখন অবধি সন্দেহজনক কিছু না পেলেও যাত্রীদের স্বার্থে কোন ঝুঁকি নিতে চান না কর্তৃপক্ষ। এর ফলে বিমানের যাত্রা ও পিছিয়ে যায়।
প্রসঙ্গত আজ সকালে নামী বিমান সংস্থা ইন্ডিগোর একটি বিমান শ্রীনগর বিমানবন্দরে অবতরণের পর একটি খুটিঁতে ধাক্কা মারে।
বিকেলে দমদমে মেলে বোমাতঙ্ক। সম্প্রতি বেশ কয়েকটি বিমানবন্দরের টয়লেটে বোমা থাকার চিরকুট মিলেছে। কোথাও কিছু না মিললেও কর্তৃপক্ষ কোন ও ঝুঁকি নেন না। যাত্রী দের এই সব নিয়ে হয়রানি বাড়ে।

Be the first to comment