রোজদিন ডেস্ক : Farakka Train Problem :
ফরাক্কার ভূমিধসের ফলে বিচ্ছিন্ন উত্তরবঙ্গ। সুযোগ বুঝে বেসরকারি বাস, যানবাহন চড়া হারে ভাড়া হাঁকছে। এই পরিস্থিতিতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। কোন ভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না, প্রয়োজনে তা হুকুম দখল করার ও হুঁশিয়ারি দিয়েছে রাজ্য। যদিও এতে বেসরকারি বাস সংস্থাগুলির কোন হেলদোল দেখা যায়নি। দ্বিগুণ, তিনগুণ এমনকি এরও বেশি ভাড়া চাওয়া হচ্ছে৷ নিরুপায় যাত্রীরা অনেকে আকাশ ছোঁয়া দামেই তা কিনতে বাধ্য হচ্ছেন।
উত্তরবঙ্গে যাতায়াতের সরকারি বাসের চাহিদাও তুঙ্গে। অতিরিক্ত বাস দিয়েও চাপ সামলানো যাচ্ছে না বলে প্রকাশ। প্রতিদিন বহু মানুষ চিকিৎসা সহ নানা কাজে কলকাতা আসা যাওয়া করেন। অনেকেই রাতের ট্রেনে আসেন, ডাক্তার দেখিয়ে ফিরেও যান। অনেকে এসে আটকে ও পড়েছেন। সব মিলিয়ে ট্রেনের বিপর্যয়ে আমজনতার দুর্গতি এখন তুঙ্গে। সরকার সামাল দেওয়ার চেষ্টা করেও কূল পাচ্ছে না।
অন্যদিকে ফরাক্কায় পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে কাজ চলছে।

Be the first to comment