১০টা

Spread the love
  1. নিউটাউনে ফিল্ম সেন্টারের উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চে প্রসেনজিৎ-মিঠুন-ঋতুপর্ণা। রাজ্য সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী।
  2. নিউ টাউনে ফিল্ম সেন্টারের ভূমিপুজো হল শুক্রবার। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আনুমানিক ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা ‘উত্তমকুমার ফিল্ম সেন্টার’-এর তিনটি অংশ থাকবে।
  3. প্রথম অংশটিতে থাকবে ৭০০ থেকে ৭৫০ আসনের দুটি সিনেমা হল, প্রিভিউ থিয়েটার, ফুড কোর্ট এবং কার পার্কিং। দ্বিতীয় অংশে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ১০০০ আসনের অডিটোরিয়াম এবং ওপেন এয়ার থিয়েটার। তৃতীয় অংশে থাকবে Animation, Visual Effects, Gaming, Comics, external reality এবং সিনেমার পোস্ট প্রোডাশনের ল্যাবরেটরি ও স্টুডিও, যা media এবং entertainment industry-র বিশেষ সহায়ক হিসাবে গড়ে উঠবে।
  4. কলকাতা বিমানবন্দরে দাঁড়ানো যাত্রিবাহী বিমানে বোমাতঙ্ক। শুক্রবার সন্ধ্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা বিমানবন্দর চত্বরে। এ দিন কলকাতা থেকে গোরক্ষপুরগামী একটি বিমানে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়ায়। বিমানের প্রতিটি অংশ খুঁটিয়ে পরীক্ষা করে দেখা হয়।
  5. প্রবল বৃষ্টির জেরে মুর্শিদাবাদের ফরাক্কায় রেললাইনের নীচে থাকা মাটি বসে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ করতে হয়েছে। ফলে একের পর এক ট্রেন বাতিল করা হচ্ছে।
  6. চোখের চিকিৎসার জন্য অবশেষে বিদেশ পাড়ি দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  7. বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। মেদিনীপুর কলেজ মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে মেদিনীপুর শহর পরিক্রমা করে।
  8. বদলি হলেন টুলু মণ্ডল মামলার তদন্তকারী অফিসার কুণাল মুখোপাধ্যায়। বীরভূমের ডিএসপি ট্র্যাফিকের দায়িত্বে ছিলেন তিনি । তাঁকে বদলি করা হয়েছে পূর্ব মেদিনীপুর ডিএসপি, ডিএন্ডটি-র পদে। পরিবর্তে বীরভূমের ট্র্যাফিকের দায়িত্বে আসছেন ড. মোহিত মোল্লা।
  9. কাঁচরাপাড়ার একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ম্যানেজিং কমিটির সম্পাদক তথা কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারীর ঘনিষ্ঠ গৌতম ঘোষ দস্তিদার গ্রেপ্তার। বৃহস্পতিবার রাতে টিটাগড়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে বীজপুর থানার পুলিশ।
  10. বেসরকারি বাসে পকেটমারি অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। এক ব্যবসায়ীর পকেট থেকে মানিব্যাগ চুরির সময়ে হাতেনাতে ধরা পড়ে যায় ওই পকেটমার বলে অভিযোগ। বিষয়টি বুঝতে পেরেই ওই পকেটমারকে হাতেনাতে ধরে ফেলেন ওই ব্যবসায়ী। বাঁকুড়ার ধলডাঙ্গা এলাকায় ধৃত পকেটমারকে নামিয়ে বাস যাত্রী ও স্থানীয়রা উত্তম মধ্যম দিয়ে পকেটমারকে পুলিশের হাতে তুলে দেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*