জাপানের প্রধানমন্ত্রী ইশিবার পদত্যাগ

Spread the love

রোজদিন ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগ করলেন।
অতি সম্প্রতি জাপান সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বন্ধুত্ব ও সৌজন্যমূলক ব্যবহার নজর কেড়েছিল, আজ তার পদত্যাগের খবরে বিস্মিত বিভিন্ন মহল।
ইশিবা পফত্যাগ করতে পারেন বলে কদিন ধরে গুঞ্জন উঠেছিল। দলের আভ্যন্তরীণ চাপে তার এই সিদ্ধান্ত বলে জানা যায়। এক বছরও হয়নি, ইশিবা জাপানের প্রধানমন্ত্রী হন।
তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গত ৭০ বছরে বেশির ভাগ সময়ে জাপানে ক্ষমতাসীন। গত ১৫ বছরে এই প্রথম ইশিবার শাসনকালে নিম্ন কক্ষে তারা সংখ্যাগরিষ্ঠতা হারায়, জুলাই মাসে উচ্চ কক্ষেও একই পরিস্থিতি হয়। এই প্রেক্ষিতে ইশিবার পদ ছাড়ার জন্য দলের অভ্যন্তরে চাপ বাড়ছিল। যদিও ইশিবা এতে রাজী ছিলেন না। শেষ অবধি আজ বিকেলে তিনি নতিস্বীকার করে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দেন। সংসদে ভোটের মাধ্যমে এলডিপি পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন ঠিক করবে।।
ক্ষমতাসীন থাকাকালীন একাধিক বিতর্ক-এ জড়ান ইশিবা। সম্প্রতি দুটি নির্বাচনে তার দলের পরাজয় ক্রমেই তাকে কোণঠাসা করেছিল। আনেরিকার কর কাঠামোর চাপ, দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিশেষত চালের দাম বৃদ্ধি ইত্যাদির ফলে দেশের আমজনতার ক্ষোভ ও তার বিরুদ্ধে বাড়ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*