পরীক্ষা দিয়ে স্বামীর মৃত্যু সংবাদ পেলেন স্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : কথা ছিল স্ত্রী-কে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে আবার নিতে আসবেন তিনি। সেই মত মেয়েকে নিয়ে ফিরছিলেন মাদ্রাসা শিক্ষক মনিরুল ইসলাম। কিন্তু আর ফিরতে পারেননি তিনি, পথে এক মর্মান্তিক দুর্ঘটনা তার প্রাণ কেড়ে নেয়। কোন ক্রমে প্রাণে বেঁচেছে তার মেয়ে।
বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে এবারই প্রথম এসএসসি পরীক্ষা দিতে যান সেলিনা বিবি। বাইকে তাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন স্বামী মনিরুল। কথা ছিল পরীক্ষার পর ফের স্ত্রী-কে নিয়ে যাবেন তিনি। যা আর হয়নি।

১২ নম্বর জাতীয় সড়কে খড় বোঝাই এক যন্ত্রচালিত ভ্যান গাড়ি ধাক্কা দেয় তার বাইককে। মেয়ে বাইক থেকে ছিটকে কাদায় পড়ে কোন ক্রমে প্রাণে বাঁচে। গুরুতর আহত মনিরুল ইসলাম-কে স্থানীয় মানুষ জন দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে।
অন্যদিকে পরীক্ষার পর স্বামী কন্যার জন্য অপেক্ষারত সেলিনা তাদের না দেখে চিন্তা করছিলেন। এক আত্মীয় তাকে খবরটি দিলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ছবি – প্রতীকী

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*