রোজদিন ডেস্ক : বিহার বিধানসভা নির্বাচনের মাত্র চার দিন আগে খুনের দায়ে জেডিইউ-র ওজন দার প্রার্থী অনন্ত সিং সহ তিনজনকে গ্রেফতার করলো পুলিশ। গত বৃহস্পতিবার মোকামায় প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টির কর্মী দুলারচাঁদ যাদব গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। অভিযোগের তির ওই কেন্দ্রের জেডিইউ প্রার্থী অনন্ত সিং এর দিকে। আজ কাকভোরে বেদনা গ্রাম থেকে অনন্ত সিং-কে গ্রেফতার করে পুলিশ। ধরা হয়েছে তার দুই সহযোগী মণিকান্ত ঠাকুর ও রঞ্জিত রামকে। অভিযুক্ত আরও দুজনকে পুলিশ খুঁজছে। ধৃত অনন্ত সিং এর স্ত্রী নীলম দেবী বর্তমানে মোকামার বিধায়ক। এবার তিনি এই আসনের প্রার্থী হয়েছেন। বাহুবলি এই প্রার্থী আগেও এখানকার বিধায়ক ছিলেন। একাধিকবার বিভিন্ন অভিযোগে গ্রেফতারও হয়েছেন। এবার নির্বাচনের ঠিক আগে তাঁর এই গ্রেফতারে অস্বস্তিতে ক্ষমতাসীন এনডিএ। পাটনা পুলিশের এস এস পি-র নেতৃত্বে এক বিশাল দল এই অভিযান করেন। এলাকায় গোল্মালের আশংকায় তাঁকে চটজলদি পাটনায় নিয়ে যাওয়া হয়েছে। দুলাচাঁদ যাদবের হত্যাকান্ড নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে বলে প্রকাশ।
পাটনার জেলাশাসক, পুলিশ সুপার অনন্ত সিং সহ তিনজন কে গ্রেফতারের খবর জানান৷
নিহত ব্যক্তির ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর পুলিশ আরও তৎপর হয়ে ওঠে।
জন সুরজ পার্টির মোকামার প্রার্থী পীযূষ প্রিয়দর্শী এই গ্রেফতারে খুশি হলেও পরবর্তী ব্যবস্থা কি হয় তা নিয়ে চিন্তিত। এফ আই আরের পর ও অনন্ত সিং যেভাবে দলবল নিয়ে চলাফেরা করছিলেন, এতে উদবিগ্ন ছিলেন তাঁরা। তাঁর নির্বাচনী প্রচার করতে গিয়েই দুলাচাঁদ যাদব খুন হন।
অনন্ত সিং অবশ্য তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা অভিযোগ, আর জে ডি প্রার্থী বীণা দেবীর স্বামী প্রাক্তন সাংসদ সুরজ ভান সিং এই ষড়যন্ত্র করেছেন।
এই হত্যাকান্ডের পর নির্বাচন কমিশন রিপোর্ট তলব করে। বেশ কয়েকজন পদস্থ পুলিশ আধিকারিককে অপসারিতও করা হয়েছে।

Be the first to comment