রাজ্য জুড়ে প্রায় এক লক্ষ কর্মী, ডেঙ্গি নিয়ন্ত্রণে আরও তৎপর রাজ্যের স্বাস্থ্য দফতর

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য থেকে ডেঙ্গি দূর করতে আরও তৎপর হল রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য বলছে, চলতি বছরে মশাবাহিত এই রোগ প্রতিরোধে প্রায় ৭৫০ কোটি টাকা খরচ করেছে রাজ্য। এছাড়া রাজ্য জুড়ে ডেঙ্গি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এখন এক লক্ষের কাছাকাছি স্বাস্থ্যকর্মী নিযুক্ত রয়েছেন। তাঁরা প্রতিদিন প্রতিটি ওয়ার্ড ও পঞ্চায়েত এলাকায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি মশার লার্ভা নষ্ট করার কাজ করছেন। মশা নিয়ন্ত্রণে পুরসভা ও পঞ্চায়েত স্তরে বিশেষ নজরদারি দলও গঠন করা হয়েছে। বর্তমানে রাজ্যের ৪০০-র বেশি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গির পরীক্ষা হচ্ছে। স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থাও রয়েছে। আপৎকালীন রোগীদের দ্রুত সঠিক চিকিৎসা পৌঁছে দিতে আলাদা মেডিক্যাল রেসপন্স টিম তৈরি করেছে রাজ্যের স্বাস্থ দফতর। প্রয়োজনীয় প্লেটলেট সরবরাহের জন্য রাজ্যের ৮৯টি সরকারি ব্লাড ব্যাঙ্কে পর্যাপ্ত মজুত রাখা হয়েছে। প্রতিটি জেলায় ডেঙ্গি পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। পুরসভা ও পঞ্চায়েত এলাকায় বৃষ্টির জল জমে না থাকার বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*