রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কোন ধ্বনি দেওয়া যাবে না বলে নির্দেশ জারি করলেন দিল্লির জেএনইউ কর্তৃপক্ষ। মূলত বাম ছাত্র সংগঠনগুলির উদ্দেশ্যেই এই সতর্কবার্তা বলে অভিজ্ঞ মহল মনে করেন।
জেএনইউ বরাবরই বামপন্থী ছাত্র রাজনীতির পীঠস্থান বলে পরিচিত। প্রয়াত সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত প্রমুখ এখানকার ছাত্র ছিলেন। গত বছর জেএনইউ এর ছাত্র সংগঠন ও বামপন্থী রা দখল করেন। আচমকা কর্তৃপক্ষর এই নির্দেশ নিয়ে পড়ুয়াদের একাংশ ক্ষুব্ধ। তাঁরা এর বিরোধিতা করেছেন।
প্রসঙ্গত, প্রয়াত সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি জেএনইউ-এ ছাত্র থাকাকালীন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী-কে তাঁদের দাবিপত্র দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে পড়ুয়ারা বিক্ষোভও দেখান। কেন্দ্রীয় সরকার শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের নির্দেশ জারি করেনি বলে পড়ুয়ারা মনে করেন। এতে ক্ষুব্ধ তাঁরা।

Be the first to comment