আচমকা বন্ধ প্রবর্তক চটকল, বিক্ষোভ শ্রমিকদের, উদ্বেগ শ্রমিক সংগঠনের

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তর ২৪ পরগণার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী প্রবর্তক চটকল আচমকা বন্ধ হোল। সকালে শ্রমিকরা এসে বন্ধের বিজ্ঞপ্তি দেখে বিক্ষোভে ফেটে পড়েন। পথ অবরোধ করেন। এর ফলে প্রায় এক হাজার শ্রমিক কাজ হারালেন।
কাঁচা পাটের অভাবে চটকল বন্ধ করা হোল বলে মালিক পক্ষ দাবি করলে ও শ্রমিকরা তা মানতে নারাজ। শ্রমিক সংগঠনগুলিও এতে উদ্বিগ্ন।
এআইইউটিইউসি-র রাজ্য সভাপতি আশোক দাস এই বিষয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন। জানান, রাজ্যে ১৯ টি চটকল বন্ধ। এর মধ্যে ৯টিই উত্তর ২৪ পরগণার। বিনা নোটিশে প্রবর্তক চটকল বন্ধ হওয়ায় তিনি ক্ষোভ ব্যক্ত করে অবিলম্বে তা খোলার জন্য দাবি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*