জয়েন্ট এন্ট্রান্স মামলায় সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য, জানালেন শিক্ষামন্ত্রী

Spread the love

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট ওবিসি তালিকা সংক্রান্ত যে নির্দেশ দিয়েছিল তারপর রাজ্য সরকার জানাল, তারা সুপ্রিম কোর্টেরদ্বারস্থ হতে চলেছে। আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘হাইকোর্ট এমন রায় দেবে, তা ভাবিনি। আজই সুপ্রিম কোর্টে আর্জি জানানো হবে।’’
শিক্ষামন্ত্রী সংবাদমাধ্যমে বলেন, ‘‘সুপ্রিম কোর্টের রায়ের পর হাইকোর্টের অন্য ভাবনা হতে পারে, এই ধারণা ছিল না। এই বিষয়ে আইনি পথেই যাব। হাইকোর্টের রায়ের ফলে একটা নতুন জট সৃষ্টি হয়েছে। আশা করি দ্রুত তার সমাধান হবে।’’ এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্ট যে প্রথম থেকেই অসন্তুষ্ট ছিল তা স্পষ্ট। এদিনও বিচারপতি জানান, হাইকোর্টের ২০২৪ সালের ওবিসি রায় লঙ্ঘন করা হয়েছে। সেই প্রেক্ষিতেই নতুন করে প্যানেল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
এ বছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা ৭ই আগস্ট। কিন্তু বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট জানায়, নতুন ওবিসি তালিকা মেনে কোনও মেধাতালিকা প্রকাশ করা যাবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*