১ লক্ষ ভুয়ো ভোটার বিধানসভা নির্বাচনের ফলাফল বদলে দিতে পারে : প্রিয়াঙ্কা গান্ধী

Spread the love

নির্বাচন কমিশনের ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ বা এসআইআর-এর বিরুদ্ধে গত কয়েক দিন ধরেই সংসদের ভিতরে এবং বাইরে সরব হচ্ছে বিরোধী দলগুলি। বিরোধীদের বিক্ষোভের জেরে বার বার মুলতুবি হয়েছে সংসদের অধিবেশন। এই পরিস্থিতিতে কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে এ বার ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সরব হল বিরোধী দলগুলি।
আজ সংসদ ভবনের সামনে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের সাংসদরাও। শুক্রবার সকালে সংসদ চত্বরে ‘নির্বাচন কমিশন ছিঃ ছিঃ’ বলে স্লোগান দিতে দেখা যায় তৃণমূল সাংসদদের। তাঁদের হাতে ছিল গেরুয়া রঙের পোস্টার, যাতে বাংলায় লেখা ‘ভোট চুরি’। অভিষেকের হাতে ধরা একটি ব্যানারে বাংলাতেই লেখা ছিল ‘চুপি চুপি ভোট চুরি’।
কংগ্রেসের সাংসদরাও এ ইস্যুতে প্রতিবাদ জানায়, স্লোগান তোলে। উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। এদিন সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, যে ভাবে ভুয়ো ভোটার দেখা যাচ্ছে তাতে তো যেকোনো রেজাল্ট হতে পারে। এদিন তিনি বলেন, একটা বিধানসভায় ১ লক্ষ ভুয়ো ভোটার যদি থাকে তাহলে তো নির্বাচনের আসল ফলাফলই বদলে যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*